পরীক্ষামূলক সংস্করণ

ঢাকার ধানমণ্ডি, শাহবাগ ও মহাখালীসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন!

রাজধানী ঢাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ধানমণ্ডি, শাহবাগ মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) সরকারের বিশেষ নির্দেশনা অনুযায়ী রাজধানী ঢাকার ধানমণ্ডি, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকায় বিজিবির সদস্যরা মোতায়েন হয়ে তাদের নিয়মিত দায়িত্ব পালন শুরু করেছেন। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারের পক্ষ থেকে দেওয়া নির্দেশনা সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর বিভিন্ন কৌশলগত এলাকায় বিজিবির সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক মোড়গুলোতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, বিশৃঙ্খলা অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতেই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন হওয়া বিজিবি সদস্যরা নির্দিষ্ট এলাকাগুলোতে টহল দিচ্ছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতেই বিজিবি সদস্যদের মাঠে নামানো হয়েছে এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রাখতে এই বিশেষ নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...