পরীক্ষামূলক সংস্করণ

ওয়াশিংটনে গাজা নিয়ে ট্রাম্পের শান্তি পর্ষদের সম্ভাব্য বৈঠক

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত গাজার ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদের প্রথম বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। আগামী ১৯ ফেব্রুয়ারি বৈঠকটি হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

প্রতিবেদন অনুযায়ী, বৈঠকটি ওয়াশিংটনের ইউএস ইনস্টিটিউট অব পিসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে গাজা উপত্যকার পুনর্গঠনে তহবিল সংগ্রহের বিষয়েও আলোচনা হতে পারে। তবে পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

এদিকে, বৈঠকের আগের দিন ১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে।

শান্তি পর্ষদের বৈঠক প্রসঙ্গে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

গত জানুয়ারির শেষ দিকে ‘বোর্ড অব পিস’ গঠন করেন ট্রাম্প, যেখানে তিনি নিজেই চেয়ারপারসনের দায়িত্বে রয়েছেন। বিশ্বজুড়ে সংঘাতের সমাধান করাই এ পর্ষদের লক্ষ্য বলে জানান তিনি। তবে বিশেষজ্ঞদের একটি অংশ আশঙ্কা করছেন, এ উদ্যোগ জাতিসংঘের ভূমিকাকে দুর্বল করতে পারে।

প্রধান খবর

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে মোংলা বন্দর, প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি টার্মিনালের সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে।

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

রাঙামাটির সাজেক পর্যটন সড়কে অবরোধ চলাকালে উজোবাজারে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি হয়েছে। কয়েকজন সেনাসদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ও ১,৩৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মোট মৃত্যু ৩৬৪ এবং হাসপাতালে ভর্তি ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন।

আসছে...