পরীক্ষামূলক সংস্করণ

রামগঞ্জে আওয়ামী লীগের স্লোগান, সাবেক এমপিসহ ১৭৯ জনের নামে মামলা!

লক্ষ্মীপুরের রামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের জড়ো হয়ে স্লোগান ও সরকার বিরোধী বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খানসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।উপজেলার ভোলাকোট ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রাব্বি বাদী হয়ে সোমবার (২২ জুন) রাতে রামগঞ্জ থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন খানকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনসহ মোট ১৭৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নামে অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী রবিউল হাসান রাব্বী উপজেলার দেবনগর গ্রামের নুরুল ইসলাম কালার ছেলে। মঙ্গলবার (২৩ জুন) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস শাকুর মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় এজাহারনামীয় কাউকে এখনও গ্রেফতার করা সম্ভব না হলেও সন্দেহজনকভাবে একজনকে গ্রেফতার করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় জানায়নি পুলিশ।

রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু বলেন, ‘রাব্বি ছাত্রদলের ইউনিয়ন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। একমাস আগে ওই কমিটি স্থগিত করা হয়েছে। জুলাই আন্দোলনের সময় সে গ্রেফতার হয়েছিল।’

রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস শাকুর বলেন, ‘এজাহার নামীয় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে এ মামলায় সন্দেহজনকভাবে একজনকে গ্রেফতার করা হয়েছে।’

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...