পরীক্ষামূলক সংস্করণ

ঢাকার এত কাছে বারবার ভূমিকম্প! বড় কোনো বিপদের লক্ষণ কি?

ঢাকার চারপাশের জেলাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন হওয়া ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পগুলো বড় কোনো দুর্যোগের পূর্বাভাস কি না, তা নিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও বিজ্ঞানীদের মাঝে নানামুখী বিশ্লেষণ তৈরি হয়েছে।গত ২২ জুন রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীতে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে নরসিংদীতে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। তবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর মাত্রা ছিল ৪ এবং উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে, যা ঢাকা থেকে প্রায় ১৬ কিলোমিটার পূর্বে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর উৎপত্তিস্থল সংক্রান্ত এই পার্থক্য নিয়ে বলেন, নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গেলে সেটা নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার মাঝেই পড়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১লা জানুয়ারি থেকে ২০২৬ সালের ২২ জুন পর্যন্ত বাংলাদেশ ও এর সীমান্তবর্তী এলাকায় বেশ কয়েকটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার কাছাকাছি। এর মধ্যে ১লা ফেব্রুয়ারি গাজীপুরের কালিয়াকৈরে ৩ দশমিক ২ মাত্রার এবং ২০২৫ সালের ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে নরসিংদীর মাধবদী এলাকায় ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। ঢাকা থেকে এর দূরত্ব ছিল মাত্র ১৩ কিলোমিটার, যাতে ঢাকায় ৪ জন, নরসিংদীতে ৫ জন এবং নারায়ণগঞ্জে ১ জন নিহত হন এবং সাড়ে চার শতাধিক মানুষ আহত হন। ওই ঘটনার পরদিন ২২ নভেম্বর নরসিংদীর পলাশে ৩ দশমিক ৩ মাত্রার, ঢাকার বাড্ডায় ৩ দশমিক ৭ মাত্রার এবং নরসিংদীতে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। এরপর ২৭ নভেম্বর নরসিংদীর ঘোড়াশালে ৩ দশমিক ৬ মাত্রার এবং ৪ঠা ডিসেম্বর নরসিংদীর শিবপুরে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বদরুদ্দোজা মিয়া বলেন, সাম্প্রতিক এসব ভূমিকম্প টেকটোনিক কার্যকলাপের কারণে হতে পারে, আবার কোনো সক্রিয় ফল্টের সঙ্গেও সম্পর্কিত হতে পারে। অনেক সময় নতুন ফল্ট সৃষ্টি হয়, আবার দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা কোনো পুরোনো ফল্টও পুনরায় সক্রিয় হয়ে উঠতে পারে। অন্যদিকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পূরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদি আহমেদ আনসারীর মতে, সাম্প্রতিক ছোট ভূমিকম্পগুলো থেকে ব্যাপক প্রাণহানির আশঙ্কা নেই, তবে এগুলো সচেতন হওয়ার সুযোগ দিচ্ছে। ঐতিহাসিকভাবে ১৯১৮ সালে সিলেটের শ্রীমঙ্গলে ৭ দশমিক ৬ মাত্রার এবং ১৮৮৫ সালে বগুড়ার শেরপুর এলাকায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যা ঢাকা থেকে ১৫০ থেকে ২০০ কিলোমিটার ব্যাসার্ধের মাঝে অবস্থিত এবং এগুলোই ঢাকার জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে।

অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী বলেন, “প্রত্যেকটি ভূমিকম্পের রিটার্ন পিরিয়ড আছে। ঢাকা থেকে ২৩০ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত সীমান্তে বড় ভূমিকম্প হয়েছিল। কিন্তু ওটার রিটার্ন পিরিয়ড বড় হবে। ওটা আমাদের হিসাবে প্রায় সাড়ে ৩০০ বছর। সেটা হয়তো ২২৫০ সালের আশেপাশে হবে। সাত মাত্রারগুলো দেড়শো-দেড়শো বছরের মাঝে হবে।”

তিনি আরও বলেন, “সাত মাত্রার ভূমিকম্প হয়তো আরো কখনও হয়েছে, কিন্তু আমাদের কাছে তথ্য নাই। সেজন্যই আমরা বলি যে সাত মাত্রার একটি ভূমিকম্প ঢাকায় শিগগিরই আসার সম্ভাবনা। এখন এটা কবে আসবে, তা নিশ্চিত করে বলা যাবে না। ২০ বছরও লেগে যেতে পারে। তাই নরসিংদী বা ঢাকার আশপাশের ভূমিকম্পের হিসেবে ঢাকা ঝুঁকিপূর্ণ না, কিন্তু ওই অতীতের ওই বড় ভূমিকম্পগুলোর বিচারের ঢাকা খুবই ঝুঁকিতে আছে। বড় কোনো ভূমিকম্প হলে বাংলাদেশের কয়েক বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হতে পারে।”

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর বলেন, “ঢাকাকেন্দ্রিক বড় ভূমিকম্পের ইতিহাস নেই। কিন্তু সীমান্তে বড় ভূমিকম্প আছে। আর আমার অভিজ্ঞতা বলছে, গত বছর দুয়েক ধরে আমাদের এই অঞ্চলে ভূমিকম্পপ্রবণতা একটু বেশি।”

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...