পরীক্ষামূলক সংস্করণ

‘হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’: স্বাস্থ্যের উপপরিচালক

দেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় ৬০০ হাসপাতালের বাথরুম ও টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত বলে বিতর্কিত মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপপরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী।

বুধবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা তার স্ট্যাটাসে উল্লেখ করেন, আন্তঃমন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের আলোচনা করে তথ্য মন্ত্রণালয় ও তাদের অধীনস্থ সাংবাদিকদের বাংলাদেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম, টয়লেটসহ হাসপাতাল বিল্ডিংয়ের অভ্যন্তরীণ পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব দেওয়া উচিত— অন্তত এক অর্থবছরের জন্য। তিনি আরও যোগ করেন, যদি তারা সফল হন, তাহলে তাদের স্থায়ীভাবে এ দায়িত্ব দেওয়া যেতে পারে। রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের জনগণের কল্যাণের কাজ, যে ভালো পারবে তাকেই দেওয়া উচিত বলে আমি মনে করি।

পরবর্তীতে এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হলে ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী নিজের মন্তব্যের পক্ষে যুক্তি দিয়ে বলেন, “যেহেতু আমরা পারছি না, এ রকম একটা আলোচনার জায়গা হতে পারে কি না সেটা বলেছি। বাথরুমগুলো কেন এ রকম, কোথাও থেকে কেউ (মূল কারণ) তুলে ধরছে না। দায়টা শুধু স্বাস্থ্য বিভাগের না হলেও চাপিয়ে দেওয়া হচ্ছে।” হাসপাতালের অব্যবস্থাপনার দায় সাংবাদিকদের কি না— এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, ভবন সম্প্রসারিত হয় না, কিন্তু সব দায় স্বাস্থ্য বিভাগের একার না। সাংবাদিকরা পুরো তথ্যটা তুলে ধরে না; কেবল ডাক্তাররা ও ব্যবস্থাপকরাই দায়ী বলে সংবাদে তুলে ধরা হচ্ছে। এই কথোপকথনের পরপরই তিনি ফোন কেটে দেন এবং কিছুক্ষণের মধ্যে বিতর্কিত ফেসবুক স্ট্যাটাসটি নিজের আইডি থেকে মুছে ফেলেন।

একজন সরকারি কর্মকর্তা পদে থেকে প্রকাশ্য মাধ্যমে এই ধরনের মন্তব্য করতে পারেন কি না জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি পদে থেকে এই ধরনের মন্তব্য করার কোনো সুযোগ বা এখতিয়ার নেই। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...