ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও জানাজা উপলক্ষে আয়োজিত বহু-শহরভিত্তিক শোকানুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।আগামী জুলাই মাসে ইরানের তেহরান ও মাশহাদে অনুষ্ঠিতব্য এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছে, যা দূতাবাসটি দুই দিন আগে তেহরান থেকে গ্রহণ করেছিল। ঘোষিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, আগামী ৪ জুলাই ইরানের রাজধানী তেহরানে এই শোকানুষ্ঠান শুরু হবে এবং তা চলবে ৬ জুলাই পর্যন্ত। পরবর্তীতে আগামী ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে তাকে দাফন করার মাধ্যমে এই বিদায় অনুষ্ঠান শেষ হবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার কারণে তাঁর দাফন অনুষ্ঠান মার্চ মাস থেকে পিছিয়ে আগামী জুলাই মাসে নির্ধারণ করা হয়। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের পক্ষ থেকে ইতিমধ্যে ভারত ছাড়াও চীন, রাশিয়া, কাতার, ফ্রান্স ও পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ইরানের এই আমন্ত্রণে সাড়া দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে, খামেনির শেষ বিদায় ও দাফন অনুষ্ঠানে একটি উচ্চপর্যায়ের পাকিস্তানি প্রতিনিধিদল অংশ নেবে।
গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ
গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও



