পরীক্ষামূলক সংস্করণ

পঞ্চগড়ে পঞ্চমবারের মতো ফুটল টিউলিপ, দর্শনার্থীদের ভিড়

অল ক্রাইম.টিভি ডেস্ক 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পঞ্চমবারের মতো রাজসিক সৌন্দর্যের ফুল টিউলিপ ফুটতে শুরু করেছে। ভারতীয় সীমান্তঘেঁষা দর্জিপাড়া এলাকায় গড়ে ওঠা টিউলিপ বাগানে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে প্রান্তিক নারী উদ্যোক্তাদের মাধ্যমে এ ফুলের চাষ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে বাগানটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। উদ্বোধন করেন ইএসডিওর পরিচালক (প্রশাসন) সেলিমা আখতার। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ উজ জামানসহ অন্যান্য কর্মকর্তারা।

ইএসডিও জানায়, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করা, টিউলিপ আমদানি কমানো এবং পঞ্চগড়কে পর্যটনবান্ধব জেলা হিসেবে গড়ে তোলাই প্রকল্পটির মূল লক্ষ্য।

এবার ৬০ শতাংশ জমিতে পাঁচ প্রজাতির প্রায় সাড়ে ১২ হাজার টিউলিপের বাল্ব রোপণ করা হয়েছে। সূর্যের আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণে বিশেষ শেডের নিচে উচ্চ কৃষিপ্রযুক্তি ব্যবহার করে চাষ করা হচ্ছে ফুলগুলো। ইতিমধ্যে লাল ও গোলাপি রঙের টিউলিপ ফুটতে শুরু করেছে। দর্শনার্থীরা জনপ্রতি ৫০ টাকা টিকিট কেটে বাগানে প্রবেশ করছেন।

দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা টিউলিপের সৌন্দর্য উপভোগের পাশাপাশি ছবি ও সেলফি তুলছেন। পুরোপুরি ফুল ফুটলে দর্শনার্থীদের জন্য প্রদর্শনের পাশাপাশি বাণিজ্যিকভাবে ফুল বিক্রির পরিকল্পনাও রয়েছে।

ইএসডিও জানায়, টিউলিপ চাষের এই উদ্যোগ তেঁতুলিয়ায় পর্যটন বৃদ্ধি ও স্থানীয় নারী উদ্যোক্তাদের আয় ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...