পরীক্ষামূলক সংস্করণ

গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণের ভয়াবহ অভিযোগ, আমির উদ্দিন নামের একজন আটক!

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজসংলগ্ন একটি রেস্টুরেন্টে প্রথম শ্রেণিতে পড়ুয়া ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এবং এ ঘটনায় আমির উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।বুধবার (২৪ জুন) দুপুরে ভেড়ামারা এলাকার ‘জাফলং চায়নিজ ফাস্টফুড’ রেস্টুরেন্ট থেকে অভিযুক্ত আমির উদ্দিনকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে ওই রেস্টুরেন্টে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন অভিযুক্ত আমির উদ্দিনকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে ধর্ষণের ঘটনা ও অভিযুক্তকে আটকের পর বিক্ষুব্ধ এলাকাবাসী ওই রেস্টুরেন্টে অগ্নিসংযোগ করলে গোটা রেস্টুরেন্টটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, অনেক দিন ধরেই ঘাঘট নদীসংলগ্ন এই রেস্টুরেন্টে নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড চলছিল এবং সন্ধ্যার পর থেকে একশ্রেণির পুরুষ ও নারী এখানে অবাধে অনৈতিক মেলামেশার সুযোগ পেত। একই সঙ্গে এটিকে কেন্দ্র করে সেখানে মাদক ব্যবসাও জমজমাট ছিল বলে স্থানীয়রা দাবি করেন। এ ঘটনায় গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল শেখ মুত্তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে এবং ভিকটিম বা আক্রান্ত শিশুকে মেডিক্যালের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

খোলাহাটির সামশু মিয়া বলেন, ‘এই শিশু ধর্ষণের অভিযোগ ওঠার পর সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। জেলার বিভিন্ন স্পটে অনেক রাত পর্যন্ত ব্যাংঙের ছাতার মতো গড়ে ওঠা এজাতীয় রেস্টুরেন্টগুলোতে কী হয় পুলিশের তা খতিয়ে দেখা দরকার।’

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...