পরীক্ষামূলক সংস্করণ

ঢাকা-১১: কাইয়ুমের প্রার্থীতা চ্যালেঞ্জ, নাহিদ ইসলাম আপিল বিভাগে আবেদন

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে বিএনপি মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে খারিজ হওয়া রিটের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নাহিদের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার চেম্বার বিচারপতির আদালতে আবেদনটি শুনানি হতে পারে।

এর আগে, ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগের ভিত্তিতে নাহিদের রিট খারিজ করেন। রিটে কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন করা হয়েছিল।

উল্লেখ্য, ঢাকা-১১ আসনের মনোনয়নপত্র আগে নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছিল।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...