পরীক্ষামূলক সংস্করণ

এপস্টিন নথিতে অনিল আম্বানি: নারী, বৈঠক ও ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য ফাঁস

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

প্রয়াত কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের প্রভাববলয় যুক্তরাষ্ট্র ছাড়িয়ে ভারত পর্যন্ত বিস্তৃত ছিল—নতুন করে ফাঁস হওয়া মার্কিন বিচার বিভাগের নথিতে এমন তথ্য উঠে এসেছে। নথিতে ভারতের শিল্পপতি অনিল আম্বানির সঙ্গে এপস্টিনের ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।

ব্লুমবার্গের প্রতিবেদনের বরাতে গালফ নিউজ জানায়, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত এপস্টিন ও অনিল আম্বানির মধ্যে একাধিক বার্তালাপে ব্যবসা, বৈশ্বিক পরিস্থিতি, নারী এবং সরাসরি সাক্ষাতের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। একটি বার্তায় এপস্টিন এক ‘সুইডিশ স্বর্ণকেশী নারী’র কথা উল্লেখ করলে আম্বানি ‘ব্যবস্থা করতে’ বলেন—এমন কথোপকথনও নথিতে রয়েছে।

নথিতে প্যারিস ও নিউইয়র্কে বৈঠকের পরিকল্পনার পাশাপাশি ২০১৮ সালের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নিয়ে আলোচনা এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গও উঠে এসেছে। ২০১৯ সালে নিউইয়র্ক সফরের সময় এপস্টিন অনিল আম্বানিকে ম্যানহাটনে নিজের বাসায় আমন্ত্রণ জানান।

প্রতিবেদনে বলা হয়, এপস্টিন আম্বানি পরিবারের ব্যবসায়িক ইতিহাস এবং হলিউড সংযোগ নিয়েও আগ্রহী ছিলেন। এক কথোপকথনে তিনি অভিনেত্রী স্কারলেট জোহানসনের প্রসঙ্গ তোলেন, যিনি রিলায়েন্স এন্টারটেইনমেন্ট সহপ্রযোজিত ‘ঘোস্ট ইন দ্য শেল’ ছবিতে অভিনয় করেছিলেন।

৬৬ বছর বয়সী অনিল আম্বানি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান। তাঁর ভাই মুকেশ আম্বানি বর্তমানে এশিয়ার ধনীতম ব্যক্তি। সাম্প্রতিক বছরগুলোতে অনিল আম্বানি আর্থিক সংকটে পড়েছেন এবং ভারতে কথিত ঋণ জালিয়াতি নিয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।

নথিগুলো ইঙ্গিত দেয়, এপস্টিন যুক্তরাষ্ট্রের বাইরেও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে নিজের বৈশ্বিক নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করেছিলেন।

প্রধান খবর

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

ওয়ান ইলেভেনের সময় জেআইসি সেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের আগে তিনি ও ডা. জুবাইদা রহমান গাছের চারা রোপণ করেন।

শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে লাগা এই আগুনে লাউঞ্জসহ চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দর ফায়ার সার্ভিস সদস্যরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আসছে...