পরীক্ষামূলক সংস্করণ

দাবি এক, চিত্র আরেক: চট্টগ্রাম বন্দরে ধর্মঘট–বিতর্ক তুঙ্গে

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান দাবি করেছেন, বন্দরের কার্যক্রম সচল রয়েছে। আজ রোববার দুপুরে বন্দর ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কর্মকর্তা–কর্মচারীরা কাজে ফিরেছেন এবং যানবাহন চলাচলে বাধা নেই।

তবে নিউমুরিং টার্মিনাল ইজারা না দেওয়াসহ চার দফা দাবিতে সকাল আটটা থেকে শ্রমিক–কর্মচারীদের ধর্মঘটের কারণে সকালে বন্দরের জেটি ও বহির্নোঙরে পণ্য ওঠানামা বন্ধ হয়ে যায়। সংবাদ সম্মেলনের পর বেলা দেড়টায় বন্দরের বিভিন্ন ফটক ও জেটিতে কোনো কার্যক্রম দেখা যায়নি বলে জানিয়েছেন প্রথম আলোর ফটোসাংবাদিক।

বন্দর সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কিছু কাজ চালুর চেষ্টা হলেও কর্মচারীদের অনাগ্রহে তা সফল হয়নি। বহির্নোঙরেও জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে বলে শিপ হ্যান্ডলিং অপারেটররা জানিয়েছেন।

এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার বিষয়ে চেয়ারম্যান বলেন, এখনো কোনো চুক্তি হয়নি, দর–কষাকষি চলছে।

এর আগে কয়েক দফা কর্মবিরতির পর গতকাল থেকে লাগাতার ধর্মঘট শুরু করেন আন্দোলনকারীরা। তাঁদের দাবির মধ্যে রয়েছে এনসিটি ইজারা বাতিল, বন্দর চেয়ারম্যান প্রত্যাহার এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা প্রত্যাহার।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...