পরীক্ষামূলক সংস্করণ

পরীক্ষা দিয়ে বের হতেই মারধরের শিকার, তিতুমীর কলেজের সেই ছাত্র নাজিম এখন কারাগারে

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় একদল যুবকের মারধরের শিকার এবং পরবর্তীতে পুলিশের হাতে আটক হওয়া সাধারণ শিক্ষার্থী মো. নাজিম উদ দৌলাকে (২৫) আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।

বনানী থানার একটি সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আসামি হিসেবে শুক্রবার (২৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। এদিন আদালতে আসামি নাজিম উদ দৌলার পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। আদালতে শুনানিকালে আইনজীবী জানান, তিতুমীর কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় নাজিম উদ দৌলাকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মব’ করে বা দলবদ্ধভাবে মারধর করে একদল সন্ত্রাসী তাকে অন্যায়ভাবে পুলিশের হাতে ধরিয়ে দেয়। তিনি স্পষ্ট করেন যে, নাজিম কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তবে বিজ্ঞ আদালত আসামিপক্ষের সেই জামিন আবেদন নামঞ্জুর করে সরাসরি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বনানী থানা পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর বনানী থানাধীন ১১ নম্বর ও ৬ নম্বর রোডের সংযোগস্থলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটি মিছিল এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই সহিংস ঘটনায় বনানী থানায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় আসামি হিসেবে গতকাল তিতুমীর কলেজ এলাকা থেকে নাজিম উদ দৌলাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া শিক্ষার্থী নাজিম কুড়িগ্রাম জেলার রৌমারী থানার জাদু চর গ্রামের মমিনুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে গাজীপুরের বাসন থানার টেকনোপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস করছিলেন।

পুলিশের পক্ষ থেকে আদালতে পেশ করা আটক রাখার আবেদন থেকে জানা গেছে, গতকাল তিতুমীর কলেজ প্রাঙ্গণে আটক হওয়ার সময় সেখানে সাধারণ মানুষের সঙ্গে ধস্তাধস্তিতে নাজিম শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে তাৎক্ষণিক চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করে এবং সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে বনানী থানায় নিয়ে আসে। এরপর আজ বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন আসামিকে ঢাকার আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানালে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...