পরীক্ষামূলক সংস্করণ

গোপালগঞ্জে ব্রাজিল সমর্থকদের রাজকীয় মোটরবাইক র‍্যালি!

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়ে বিশাল ও বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন স্থানীয় ব্রাজিল ফ্যান ক্লাবের সদস্যরা।শুক্রবার (২৬ জুন) বিকেলে কাশিয়ানী রেলস্টেশন মাঠে ব্রাজিলের জাতীয় পতাকা ও চিরচেনা হলুদ রঙের জার্সি পরে জড়ো হন বিভিন্ন বয়সী শতাধিক ব্রাজিল সমর্থক। পরে সেখান থেকে তাঁদের একটি সুশৃঙ্খল ও উৎসবমুখর মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কাশিয়ানী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালনা-মধুমতী সেতু এলাকায় গিয়ে সফলভাবে শেষ হয়। শোভাযাত্রা সমাপ্তির পর সমর্থকেরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন এবং হলুদ-সবুজ রঙের বাহারি আতশবাজি ফোটানোর পাশাপাশি প্রিয় দল ব্রাজিলের পক্ষে উচ্চস্বরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই আনন্দ আয়োজনে উপজেলার বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমী ও ব্রাজিল সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় উপস্থিত সমর্থকেরা নিজেদের অনুভূতি ব্যক্ত করে বলেন, “প্রথম ম্যাচে ড্র করলেও পরবর্তী দুই ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।” একই সাথে তাঁরা দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে আরও বলেন, “নকআউট পর্বের প্রতিটি ম্যাচ জিতে দলটি শিরোপা জিতে ‘হেক্সা’ মিশন পূরণ করবে।”

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...