পরীক্ষামূলক সংস্করণ

নওগাঁ-৬: ১১৫ কেন্দ্রের মধ্যে ৩৩টি ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে ১১৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাণীনগরে ১০ ও আত্রাইয়ে ২৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রাণীনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও মো. রাকিবুল হাসান জানিয়েছেন, উপজেলার ৮ ইউনিয়নে ৫৫টি কেন্দ্রে ভোট হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আত্রাই উপজেলা ইউএনও শেখ মো. আলাউল ইসলাম জানিয়েছেন, ৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে এবং ২৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ ও আত্রাই থানার ওসি আব্দুল করিম জানিয়েছেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোটে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং যেকোনো গোলযোগে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁ-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন:

•বিএনপি: শেখ মো. রেজাউল ইসলাম রেজু (ধানের শীষ)

•স্বতন্ত্র: আলমগীর কবির (মোটরসাইকেল)

•জামায়াতে ইসলামী: মো. খবিরুল ইসলাম (দাঁড়িপাল্লা)

•ইসলামী আন্দোলন বাংলাদেশ: মো. রফিকুল ইসলাম (হাতপাখা)

•বাংলাদেশ রিপাবলিকান পার্টি: আতিকুর রহমান রতন মোল্লা (হাতি)

মোট ভোটার সংখ্যা ৩,৪৫,৪১৬, যার মধ্যে পুরুষ ১,৭৪,৩৫০, নারী ১,৭১,০৬১ ও তৃতীয় লিঙ্গ ৫।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...