পরীক্ষামূলক সংস্করণ

পটুয়াখালীতে গর্ভবতী স্ত্রীসহ জামায়াত নেতাকে নৃশংস হামলার ঘটনায় মহিলা বিভাগের তীব্র প্রতিবাদ

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

পটুয়াখালীর চন্দ্রদ্বীপে স্থানীয় জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি ও তার গর্ভবতী স্ত্রীকে নির্মমভাবে পিটিয়ে আহত ও অপহরণের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে।

মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকা রবিবার এক বিবৃতিতে বলেন, গর্ভবতী নারীর ওপর লাথি মারার ঘটনা মানবতা ও সভ্যতার প্রতি জঘন্য কলঙ্ক। তিনি সতর্ক করে বলেন, রাজনীতির নামে সন্ত্রাস ও নারীদের ওপর হামলা কখনো গণতান্ত্রিক হতে পারে না।

বিবৃতিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে—অপহৃত নেতার দ্রুত সন্ধান, আহত দম্পতির চিকিৎসা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশবাসী, বিশেষ করে নারীদেরও এই নৃশংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...