অল ক্রাইমস.টিভি ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সরাইল উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ৩০ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।
সোমবার দুপুরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর জানান, বহিষ্কৃত নেতারা দলীয় জোটপ্রার্থীর পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় যুক্ত ছিলেন।
এর আগে একই অভিযোগে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকে বহিষ্কার করা হয়। পাশাপাশি শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে।



