পরীক্ষামূলক সংস্করণ

৫ আগস্ট সবার অর্জন, একক কারও নয়: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়। জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে এবং অন্যায়কারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করবে সরকার।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না। সরকার এই আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করবে এবং আইন অনুযায়ী অন্যায়কারী ও হত্যাকারীদের বিচার নিশ্চিত করবে। তবে বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সরকারের মূল লক্ষ্য দেশের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তন। কোনো অপশক্তি যেন দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তার পরিবার অন্যায়, নির্যাতন ও মানসিক কষ্টের শিকার হয়েছে। তারপরও প্রতিশোধ নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার নীতিতেই তিনি বিশ্বাসী।

তিনি আরও বলেন, যদি মায়ের কাছে প্রতিশোধের কথা জানতে চাইতাম, তিনিও প্রতিহিংসার বদলে দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার পরামর্শ দিতেন। একই মনোভাব ছিল তার ভাইয়েরও। অতীতের কষ্ট ও সহকর্মীদের হারানোর বেদনা এখনও তাকে নাড়া দেয়, তবে দেশের স্বার্থে ঐক্য ও উন্নয়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রধান খবর

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেলকক্ষে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নির্মাতা এমডি ইকবাল।

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী, ভবানীপুর ও নতুন বাজার এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনাবাড়ীতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে অংশ নেবে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট।

আসছে...