পরীক্ষামূলক সংস্করণ

মাদক সেবনকারীকে ছাড়াতে থানায় ঢুকে শ্রমিকদল নেতার মাতলামি

খুলনায় মাদক সেবনের অভিযোগে আটক দুই ব্যক্তিকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এক শ্রমিকদল নেতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে অভিযুক্ত নেতাকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ১৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা শেখ দুলাল এবং তার সহযোগী মো. শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে আটক করার পর তাদের ছাড়িয়ে নিতে অভিযুক্তরা থানায় আসেন। এ সময় তারা কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ, হুমকি ও গালিগালাজ করেন। পুলিশ আরও দাবি করেছে, মোস্তফা শেখ দুলাল মদ্যপ অবস্থায় অসংলগ্ন আচরণ করছিলেন।

গ্রেপ্তারের পর দুজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজনসেলে ভর্তি করা হয়েছে।

এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মোস্তফা শেখ দুলালকে প্রাথমিক সদস্যপদসহ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...