পরীক্ষামূলক সংস্করণ

পুলিশের লুণ্ঠিত পিস্তল পুরান ঢাকা থেকে উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার একটি পলিথিন কারখানা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত একটি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১০।

রোববার (৫ জুলাই) র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তপন সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১০-এর সদর কোম্পানির একটি দল চকবাজার মডেল থানার লালবাগ কেল্লার মোড়ের জলাপট্টি এলাকার একটি পলিথিন কারখানায় অভিযান চালায়। এ সময় কারখানার একটি মেশিনের নিচে রাখা প্লাস্টিকের ব্যাগ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্টের সহিংসতার সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্যামপুর থানা থেকে লুণ্ঠিত হয়েছিল।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। উদ্ধার হওয়া অস্ত্রটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...