পরীক্ষামূলক সংস্করণ

অবসরের ঘোষণা দিলেন নেইমার

ব্রাজিল জাতীয় দলের জার্সিতে দীর্ঘ অধ্যায়ের ইতি টানলেন নেইমার। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

নরওয়ের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমার বলেন, “আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি। মেট লাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। এখন সব শেষ।” তার এই ঘোষণার মধ্য দিয়েই ব্রাজিল জাতীয় দলের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটল।

ব্রাজিলের হয়ে ৮০ গোল করে দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন নেইমার। ২০২২ বিশ্বকাপে তিনি কিংবদন্তি পেলের গোলসংখ্যা স্পর্শ করেছিলেন। ২০২৬ বিশ্বকাপে ৮০তম গোলের পরই আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানলেন এই তারকা ফুটবলার।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হলেও ব্রাজিলের হয়ে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন নেইমার। ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপ জয়ের পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন তিনি।

কোপা আমেরিকায় তার সর্বোচ্চ সাফল্য ২০২১ সালের ফাইনালে ওঠা। তবে সেই ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা অধরাই থেকে যায়।

বিশ্বকাপেও ব্রাজিলকে একাধিকবার শেষ পর্যায়ে তুলতে ভূমিকা রেখেছেন নেইমার। এক আসরে দল সেমিফাইনালে উঠলেও ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি। পরবর্তী দুই বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছায়। আর ২০২৬ বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় সেলেসাওদের। সেই পরাজয়ের মধ্য দিয়েই শেষ হলো ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমারের গৌরবময় অধ্যায়।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...