পরীক্ষামূলক সংস্করণ

পঞ্চাশ বছরের সম্পদ ৫০ মিনিটেই শেষ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর ভয়াবহ ভাঙনে অন্তত ২০টি পরিবার একদিনেই সর্বস্ব হারিয়েছে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে জমি, বাড়িঘর, গাছপালা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় এলাকায় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।

শনিবার (৫ জুলাই) দিনভর ফুলছড়ি উপজেলার দক্ষিণ কঞ্চিপাড়া গ্রামে হঠাৎ করেই ভয়াবহ নদীভাঙন শুরু হয়। ভাঙনের শিকার কৃষক নজির উদ্দিন বলেন, প্রায় ৫০ বছরের কষ্টে গড়ে তোলা জমি-ঘরবাড়ি মাত্র ৫০ মিনিটেই নদীগর্ভে চলে গেছে। সবকিছু হারিয়েও জনপ্রতিনিধিদের কাউকে পাশে পাননি বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও নির্ধারিত সময়ে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়নি। ফলে কয়েকটি পরিবার চোখের সামনে তাদের বসতভিটা ও আবাদি জমি হারিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীব্র ভাঙনে মুহূর্তের মধ্যে বসতবাড়ি, সবজি ক্ষেত, পাটখেত, গাছপালা ও বিঘার পর বিঘা কৃষিজমি নদীতে বিলীন হয়ে যায়। অনেক পরিবার ঘরবাড়ি সরিয়ে নেওয়ারও সময় পায়নি। নদীতীরে শত শত মানুষের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম বলেন, ভাঙন প্রতিরোধে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে এবং পরদিন থেকে কাজ শুরু হবে।

গাইবান্ধার জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা জানান, তিনি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং জরুরি ভিত্তিতে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...