পরীক্ষামূলক সংস্করণ

পর্তুগালের চেয়ে স্পেনের মিডফিল্ড সেরা: রদ্রি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে আজ পর্তুগালের মুখোমুখি হবে স্পেন। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে স্পেন অধিনায়ক ও ব্যালন ডি’অরজয়ী রদ্রি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন, বিশ্বের সেরা মিডফিল্ড এখন স্পেনেরই।

যুক্তরাষ্ট্রের ডালাসের কটন বোল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হবে স্পেন-পর্তুগাল ম্যাচ। স্পেনের হয়ে মিডফিল্ডে থাকবেন রদ্রি, পেদ্রি ও দানি ওলমো। অন্যদিকে পর্তুগালের ভরসা ভিতিনিয়া, জোয়াও নেভেস ও ব্রুনো ফার্নান্দেস।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রদ্রি বলেন, ‘পর্তুগাল তাদের ইতিহাসের অন্যতম সেরা দল নিয়ে এসেছে। তারা কঠিন প্রতিপক্ষ। তবে আমার কাছে বিশ্বের সেরা মিডফিল্ড স্পেনেরই।’

তিনি আরও বলেন, পর্তুগালের দলে অনেক বিশ্বমানের খেলোয়াড় রয়েছে এবং তারা দলগতভাবে দুর্দান্ত ফুটবল খেলে। তবে মাঠে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করাই স্পেনের লক্ষ্য।

দুই দলের সবশেষ দেখা হয়েছিল ২০২৫ সালের উয়েফা নেশনস লিগের ফাইনালে। সেই ম্যাচে ২-২ সমতার পর টাইব্রেকারে জয় পায় পর্তুগাল। এবার বিশ্বকাপের নকআউট পর্বে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে স্পেন।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে রয়েছে স্প্যানিশরা। তারা এখনও কোনো গোল হজম করেনি এবং শেষ ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। অন্যদিকে পর্তুগাল ২-১ ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়ে এই পর্বে জায়গা করে নেয়।

চোট কাটিয়ে ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরছেন জানিয়ে রদ্রি বলেন, ‘আমি এখন পুরোপুরি ফিট। টুর্নামেন্ট যত এগোবে, আমাদের পারফরম্যান্সও আরও উন্নত হবে। পর্তুগালের বিপক্ষে জিততে হলে সেরাটা খেলতেই হবে।’

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেও রদ্রির সঙ্গে একমত। তিনি বলেন, প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিজের দলের খেলোয়াড়দেরই বিশ্বের সেরা মনে করেন এবং তাদের ওপর পূর্ণ আস্থা রয়েছে।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে আজ রাতের স্পেন-পর্তুগাল লড়াইয়ে ফুটবলপ্রেমীদের চোখ থাকবে দুই ইউরোপিয়ান জায়ান্টের তারকাখচিত মিডফিল্ডের দ্বৈরথে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...