পরীক্ষামূলক সংস্করণ

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ গরিবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসরণে প্রধানমন্ত্রী এ উদ্যোগ নিয়েছেন এবং মন্ত্রিসভার সদস্যদেরও একইভাবে বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক এক মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী জানান, তার মৌলিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা এবং প্রতি মাসে এর ১০ শতাংশ অর্থাৎ ১১ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেন। তিনি বলেন, এ অর্থ গরিব-অসহায় মানুষের কল্যাণ কিংবা সরকারের প্রয়োজনীয় কাজে ব্যয় করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশে বলেন, এটি বাধ্যতামূলক নয়; তবে সামর্থ্য থাকলে তারাও চাইলে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতে পারেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন বিষয়েও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে স্বাস্থ্যসেবায় অতিমাত্রায় মুনাফাকেন্দ্রিক প্রবণতা বেড়েছে, যার নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে। বিশেষ করে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

তিনি অভিযোগ করেন, কিছু চিকিৎসাকেন্দ্র ও দালালচক্র গর্ভবতী নারীর পরিবারকে ভয় দেখিয়ে অপ্রয়োজনীয় সিজারিয়ান করাতে প্রভাবিত করছে। চিকিৎসকদের নৈতিকতা আরও জোরদার করারও আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাতৃস্বাস্থ্য ও নবজাতকের সুরক্ষায় দক্ষ মিডওয়াইফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে চলতি বছর স্বাস্থ্যখাতে এক লাখ নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রায় ৮০ হাজার নারী নিয়োগ পাবেন এবং তাদের বড় অংশ মিডওয়াইফ হিসেবে কাজ করবেন।

তিনি আরও ঘোষণা দেন, আগামী শনিবারের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপন করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ক্লিনিকের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...