পরীক্ষামূলক সংস্করণ

গুলশান লেক রক্ষায় পরিবেশ সুরক্ষার নির্দেশ প্রধানমন্ত্রী

গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানি দূষণ নিয়ন্ত্রণ এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৬ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকার ভবনগুলোর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা যাচাই এবং লেক দূষণমুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী লেকের বর্জ্য অপসারণ, পানি দূষণ রোধ এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও অন্যান্য সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

সভায় জানানো হয়, লেক দূষণমুক্ত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। যেসব ভবনের পয়ঃবর্জ্য সরাসরি লেকে পড়ে, তা বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP) স্থাপন, খাল পরিষ্কার, বর্জ্য অপসারণ এবং পানির প্রবাহ স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। কড়াইল বস্তির বর্জ্য লেকে না পড়ার বিষয়েও আলাদা কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, দুই সিটি করপোরেশনের প্রশাসক, রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...