পরীক্ষামূলক সংস্করণ

জিম্বাবুয়ের বিপক্ষে ১১৬ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১১৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।

জিম্বাবুয়ে আগে ব্যাট করে ১৪১ রানে অলআউট হয়। লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ১৭ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর কিছুটা প্রতিরোধ গড়লেও ৩ উইকেটে ৬৬ রান থেকে মাত্র ৫০ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারায় দল।

শেষ পর্যন্ত ৩৩.১ ওভারে ১১৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ, ফলে সিরিজের প্রথম ওয়ানডেতে হতাশাজনক পরাজয় বরণ করতে হয় টাইগারদের।

এর আগে জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টেও ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজের শুরুটাও তাই হলো হতাশাজনক।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...