পরীক্ষামূলক সংস্করণ

সুদানে যুদ্ধে ৬ মাসে ৩০০-এর বেশি শিশু হতাহত

সুদানে চলমান গৃহযুদ্ধে গত ছয় মাসে অন্তত ৩০০-এর বেশি শিশু নিহত বা আহত হয়েছে। এর বেশিরভাগই ড্রোন হামলার শিকার বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।

সোমবার (৬ জুলাই) ইউনিসেফ প্রকাশিত তথ্যে যুদ্ধবিধ্বস্ত সুদানে শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, সংঘর্ষে হতাহত শিশুদের প্রায় ৬০ শতাংশই ড্রোন হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘের তথ্য বলছে, ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৫৯ হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ এবং ৩ কোটির বেশি মানুষ জরুরি মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছেন। দেশটির বিভিন্ন অঞ্চল ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়েছে।

বর্তমানে সুদানের সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে উত্তর ও দক্ষিণ করদোফান, দারফুর এবং ব্লু নাইল অঞ্চলে সবচেয়ে তীব্র সংঘর্ষ চলছে।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ উত্তর করদোফানের কৌশলগত শহর এল-ওবেইদ ঘিরে সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জেনেভায় জাতিসংঘ-সমর্থিত মানবাধিকার পরিষদও এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে।

ড্রোন হামলা ও গোলাবর্ষণে স্কুল, বাজার, জ্বালানি ডিপো এবং পানি সরবরাহ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ৫ লাখ মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে এবং বহু এলাকায় মানুষ দীর্ঘদিন ধরে অবরুদ্ধ অবস্থায় বসবাস করছেন।

ইউনিসেফের সুদান প্রতিনিধি শেলডন ইয়েট সংঘাতে জড়িত সব পক্ষের প্রতি শিশু ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং বাধাহীন মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, সুদানের মিসর সীমান্তবর্তী ওয়াদি হালফা এলাকায় একটি পরিত্যক্ত স্বর্ণখনির অংশ ধসে অন্তত ১৫ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...