পরীক্ষামূলক সংস্করণ

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির সই করা জার্সি এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। প্রধানমন্ত্রী তারেক রহমান উপহার হিসেবে পাওয়া অটোগ্রাফসংবলিত জার্সিটি ব্যক্তিগত সংগ্রহে না রেখে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরে প্রদান করেছেন।

জার্সিটিতে লিওনেল মেসি, এঞ্জো ফার্নান্দেজ এবং হুলিয়ান আলভারেজের অটোগ্রাফ রয়েছে। ফুটবলপ্রেমীরা যাতে কাছ থেকে ঐতিহাসিক এই স্মারকটি দেখতে পারেন, সে উদ্দেশ্যেই এটি জাতীয় জাদুঘরের নিচতলার লবিতে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

মেসির সই করা জার্সি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী ও আর্জেন্টিনা সমর্থকরা জাতীয় জাদুঘরে ভিড় করছেন। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে এসে স্মরণীয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করছেন।

জাদুঘরের নিরাপত্তাকর্মী কবির উদ্দিন জানান, প্রতিদিন শত শত দর্শনার্থী বিশেষ করে তরুণ ফুটবলপ্রেমীরা জার্সিটি দেখতে আসছেন।

জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কিপার মনিরুল জানান, ফুটবল বিশ্বকাপ চলাকালীন জার্সিটি জাদুঘরের লবিতেই প্রদর্শিত হবে। পরে এটি স্থায়ীভাবে কোন গ্যালারিতে রাখা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের কথা বিবেচনা করে ব্রাজিলের কোনো কিংবদন্তি ফুটবলারের স্বাক্ষরিত জার্সিও প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...