পরীক্ষামূলক সংস্করণ

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, আজ নেওয়া হবে কারবালায়

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকে পৌঁছেছে। নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি তার কফিন গ্রহণ করেন। এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ বহনকারী বিমানটি মঙ্গলবার (৭ জুলাই) রাতে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় একটি আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়।

বুধবার নাজাফ ও কারবালায় আয়োজিত জানাজা ও শোকানুষ্ঠানে খামেনির কফিন নেওয়া হবে। আয়োজকদের আশা, এতে ইরাকসহ বিভিন্ন দেশ থেকে লাখো শোকাহত মানুষ অংশ নেবেন। ইরাকের শিয়া মুসলিমদের কাছে খামেনি একজন প্রভাবশালী ধর্মীয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।

খামেনির জানাজা উপলক্ষে ইরাকজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে আয়াতুল্লাহ জাফর সোবহানী জানাজার নামাজে ইমামতি করেন। একই সঙ্গে খামেনির পরিবারের আরও কয়েকজন সদস্যের জানাজাও অনুষ্ঠিত হয়।

সরকারি কর্মসূচি অনুযায়ী, বুধবার খামেনির মরদেহ নাজাফে ইমাম আলী (রা.)-এর মাজার, কারবালায় ইমাম হুসাইন (রা.)-এর মাজার এবং হজরত আব্বাস (রা.)-এর মাজারে নেওয়া হবে।

খামেনির ইচ্ছানুযায়ী, আগামী ৯ জুলাই উত্তর-পূর্ব ইরানের মাশহাদে ইমাম রেজা (রা.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...