অল ক্রাইমস.টিভি ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্চের মধ্যে ইরানকে পরমাণু চুক্তিতে আসতে হবে। না হলে দেশটিতে “আগের চেয়ে বিধ্বংসী” সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এ প্রতিরোধমূলক কৌশলের অংশ হিসেবে মার্কিন নৌবাহিনী পাঠাচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে পারস্য উপসাগরে মোতায়েন হবে।
ইরান তেহরানও নতি স্বীকার করছে না। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, পারমাণবিক স্থাপনাগুলো আরও মজবুত করা হচ্ছে। টানেলের মুখে কংক্রিট ঢালাই ও মাটির আস্তরণ দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, দুই দেশের রেষারেষি আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা বাড়াচ্ছে।



