পরীক্ষামূলক সংস্করণ

সংযোগ সড়ক নেই, কোটি টাকার সেতুতে ভরসা বাঁশের সাঁকো

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু সংযোগ সড়ক না থাকায় ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। ফলে প্রায় ২০ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাঁশ ও কাঠের তৈরি অস্থায়ী সাঁকো দিয়ে সেতু পারাপার করছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের অর্থায়নে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বড়াইকান্দি খালের ওপর ৫০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের একটি সেতু নির্মাণ করা হয়। প্রায় ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রামিম এন্টারপ্রাইজ।

চলতি বছরের জানুয়ারিতে নির্মাণকাজ শুরু হয়ে জুন মাসে শেষ হলেও চুক্তি অনুযায়ী সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, সংযোগ সড়ক ছাড়াই ঠিকাদারি প্রতিষ্ঠান বিল উত্তোলন করেছে।

সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই প্রান্তে গভীর গর্ত ও অসমতল অংশ থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে অস্থায়ী সাঁকো নির্মাণ করেছেন। তবে সেটিও এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সাঁকো পিচ্ছিল হয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়েছে।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, বয়স্ক মানুষ, কৃষক ও ব্যবসায়ীরা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা সেতুটি ব্যবহার করছেন। কৃষিপণ্য পরিবহনেও দেখা দিয়েছে বড় ধরনের সমস্যা।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, কোটি টাকার সেতু নির্মাণ হলেও সংযোগ সড়ক না থাকায় সেটি কোনো কাজে আসছে না। একই অভিযোগ করেন কৃষক মোস্তাফিজুর রহমান ও কলেজ শিক্ষার্থী আরিফুর রহমান। তারা দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রামিম এন্টারপ্রাইজের ঠিকাদার জিয়াউর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মশিউর রহমানের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি জানান, খালে পানি থাকায় সংযোগ সড়কের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। ঠিকাদারকে দ্রুত অবশিষ্ট কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সম্পন্ন হওয়া কাজের বিপরীতেই বিল পরিশোধ করা হয়েছে এবং দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...