পরীক্ষামূলক সংস্করণ

বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক চক্রের চার সদস্য গ্রেপ্তার

রাজধানীতে বিশেষ অভিযানে সংঘবদ্ধ ইয়াবা পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ১৪ হাজার ৫০০ পিস ইয়াবা, নগদ টাকা, মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ডিএনসি জানায়, ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাজধানীর শ্যামপুর থানার ধোলাইপাড় এলাকায় অভিযান চালানো হয়। গত ৬ জুলাই রাতে ঢাকা-যশোর মহাসড়কে দুটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. প্রিন্স মাহমুদ (৩৭), মনিরা বেগম মিষ্টি (৩০), মো. জহিরুল হক তুহিন (৩২) এবং মোছা. জলি বেগম (২০)।

অভিযানে তাদের কাছ থেকে ১৪ হাজার ৫০০ পিস ইয়াবা, মাদক বিক্রির এক লাখ ১০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিএনসি জানিয়েছে, এর আগে গত ৯ জুন যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের মাদক ব্যবসায়ী মো. বাবুল হোসেন ওরফে বাবুকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলার তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার মাদক পাচার নেটওয়ার্কের অন্য সদস্যদের শনাক্ত করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তারা ঢাকা থেকে ইয়াবা সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে যশোরে নিয়ে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করতেন।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী শ্যামপুর থানায় মামলা করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্য, অর্থদাতা ও সহযোগীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...