পরীক্ষামূলক সংস্করণ

শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশে ফাঁসির দড়ি অপেক্ষা করছে এবং তিনি দেশে ফিরলে কেবল আদালতের ফাঁসির রায় কার্যকর করার জন্যই ফিরবেন।

শেখ হাসিনার সাম্প্রতিক আন্তর্জাতিক সাক্ষাৎকার ও আগামী ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করার পরিকল্পনার প্রেক্ষিতে শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এই প্রতিক্রিয়া জানান। তিনি স্পষ্ট করে বলেন, শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করে থাকেন, তবে তাঁর ১৬ বছরের ধ্বংসযজ্ঞ ও গণহত্যার বিচারের রায় কার্যকর করার জন্যই তাঁকে আনা উচিত। এই প্রক্রিয়াটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে।

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন যে, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতা, আহত ও শহীদদের পরিবার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে কেন্দ্র করে যদি কেউ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে এবং সরকার যদি তাতে প্রশ্রয় দেয়, তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন বর্তমান সরকারই হবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...