পরীক্ষামূলক সংস্করণ

ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে এই ৫ আয়ুর্বেদিক ভেষজ

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ক্যানসারের নামই শুনলেই মানুষ আতঙ্কিত হয়। যদিও এ রোগের পুরোপুরি চিকিৎসা কেবল চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমেই সম্ভব, আয়ুর্বেদিক ভেষজ শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

বিশেষজ্ঞরা বলছেন, বাত-পিত্ত-কফের ভারসাম্য নষ্ট হলে শরীরে টক্সিন জমে এবং হজমশক্তি কমে, যা জটিল রোগের ঝুঁকি বাড়ায়। তাই শরীরকে ভেতর থেকে শুদ্ধ রাখা জরুরি।

ক্যানসারের ঝুঁকি কমাতে আয়ুর্বেদিক কিছু ভেষজ বিশেষভাবে কার্যকর:

  • অশ্বগন্ধা: রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্লান্তি ও মানসিক চাপ কমায়।
  • হলুদ: শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, কোষের ক্ষতি কমায়।
  • তুলসী: ফুসফুস পরিষ্কার রাখে, ক্যানসার কোষের বৃদ্ধি রোধে সহায়ক।
  • কালমেঘ: লিভার পরিষ্কার করে, টক্সিন কমায়।
  • গিলয়: রক্ত পরিশুদ্ধ করে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

বিশেষজ্ঞরা বলছেন, আয়ুর্বেদিক ওষুধ কেবল প্রতিরোধ ক্ষমতা বাড়ায়; ক্যানসারের মতো গুরুতর রোগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

প্রধান খবর

আসছে...