পরীক্ষামূলক সংস্করণ

দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খোলা হলো শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

হযরত শাহজালাল (রহ.) মাজারের প্রায় ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দানবাক্স খোলা হয়েছে। এবার দানবাক্সগুলো থেকে চার বস্তা টাকা উদ্ধার হয়েছে। বর্তমানে মাজার ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে স্বচ্ছ প্রক্রিয়ায় টাকা গণনার কাজ চলছে।

শনিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে সিলেটে অবস্থিত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সগুলো মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে খোলা হয়। উদ্ধার হওয়া চার বস্তা টাকার মধ্যে সংখ্যার দিক থেকে লাল রঙের নোটের পরিমাণ সবচেয়ে বেশি দেখা গেছে।

টাকা গণনার কাজে অংশ নিয়েছেন শাহজালাল (রহ.) মাজার মাদ্রাসার শিক্ষার্থীরা। পুরো কার্যক্রমে উপস্থিত রয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

এর আগে গত ১২ জুন তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলম মাজার পরিদর্শনের পর আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় ১৮ জুন নতুন চারটি দানবাক্স স্থাপন এবং ঐতিহাসিক তিনটি ডেক সিলগালা করা হয়।

পরবর্তীতে ২২ জুন প্রথম দফায় চার দিনে সংগৃহীত ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা গণনা করে সোনালী ব্যাংকের বিশেষ অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। সেই সময় ১ হাজার ও ৫০০ টাকার নোটের আধিক্য ছিল।

বর্তমানে মাজারের দানবাক্স ও ডেকের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক নজরদারির জন্য জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

প্রথমবার দানবাক্স খোলার পর বিষয়টি নিয়ে সিলেটজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। পরে সরকার বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রধান করে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। কমিটিকে এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনা আধুনিক ও স্বচ্ছ করার সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...