পরীক্ষামূলক সংস্করণ

নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার (১১ জুলাই) পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমাটি।

‘আজও অর্ধাঙ্গিনী’ ২০২৩ সালে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’-এর সিকুয়েল। নতুন সিনেমার মুক্তি উপলক্ষে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া আহসান। তিনি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া, প্রচারণামূলক অনুষ্ঠান এবং প্রিমিয়ারে অংশ নেওয়াসহ নানা কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন।

কলকাতার গণমাধ্যমকে জয়া আহসান বলেন, “এতদিন সিনেমাটি ছিল আমাদের, আজ থেকে এটি দর্শকদের। আশা করছি, সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন এবং ভালোবাসা দেবেন।”

তিনি জানান, মুক্তির প্রথম দিনেই কয়েকটি প্রেক্ষাগৃহে হাউজফুল শোর খবর তাকে আনন্দিত করেছে। দর্শকদের ইতিবাচক সাড়ায় তিনি আশাবাদী।

জয়া বলেন, “গল্পটি খুব সুন্দর। কৌশিকদা অত্যন্ত যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। আমরা সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি দর্শক সিনেমাটি ভালোভাবে গ্রহণ করবেন।”

প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে দেখা করার প্রসঙ্গে তিনি জানান, সব হলে যাওয়া সম্ভব না হলেও কয়েকটি হলে দর্শকদের সঙ্গে দেখা করবেন। পাশাপাশি সিনেমার প্রিমিয়ার শোতেও উপস্থিত থাকবেন।

‘অর্ধাঙ্গিনী’ সম্পর্কের টানাপড়েন ও মানবিক আবেগের গল্প দিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। সেই গল্পের ধারাবাহিকতায় ‘আজও অর্ধাঙ্গিনী’-তেও ভালোবাসা, বিচ্ছেদ, সম্পর্কের জটিলতা ও জীবনের নানা অনুভূতির গল্প তুলে ধরা হয়েছে।

নতুন সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন মেঘনা চরিত্রে। তার সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। এরই মধ্যে প্রকাশিত ট্রেলার দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছে, যা সিনেমাটি ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়েছে।

এর আগে ‘ওসিডি’ এবং ‘পুতুল নাচের ইতিকথা’-তে প্রশংসিত অভিনয়ের ধারাবাহিকতায় ‘আজও অর্ধাঙ্গিনী’ দিয়েও দর্শকদের হৃদয় ছুঁয়ে যেতে চান জয়া আহসান।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...