পরীক্ষামূলক সংস্করণ

ভিয়েতনামে নৌকাডুবিতে ১৫ ভারতীয় পর্যটক নিহত

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফু কুওক দ্বীপের কাছে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় অন্তত ১৫ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন।

ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর ২১ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনাকবলিত নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন ক্রু সদস্য ও একজন অ্যাটেনডেন্ট ছিলেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, উত্তাল সমুদ্র ও প্রচণ্ড বাতাসের মধ্যে ‘হন মে রুত এনগোয়াই’ দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশে যাত্রা করার কিছুক্ষণ পরই নৌকাটি উল্টে যায়। এতে যাত্রী ও ক্রু সদস্যরা পানিতে পড়ে যান।

ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, ফু কুওক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের বহনকারী একটি নৌকা দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধার অভিযান ও তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য নিশ্চিতের চেষ্টা চলছে।

এদিকে, ভারতের অন্ধ্রপ্রদেশের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী নারা লোকেশ দুর্ঘটনার বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্ধ্রপ্রদেশের কোনো বাসিন্দা আছেন কি না, সে বিষয়ে তথ্য চেয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কার্যক্রম ও দুর্ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...