পরীক্ষামূলক সংস্করণ

বেড়িবাঁধের বরাদ্দে দুর্নীতি হতে দেওয়া হবে না : নাহিদ ইসলাম

চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বেড়িবাঁধ নির্মাণের বরাদ্দের অর্থে কোনো ধরনের দুর্নীতি বা লুটপাট হতে দেওয়া হবে না।

রোববার (১২ জুলাই) দুপুরে আনোয়ারার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, উপকূলীয় এলাকার কয়েকশ পরিবার এখনো পানিবন্দী রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বেড়িবাঁধ নির্মাণে সমস্যা থাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। তিনি বেড়িবাঁধ প্রকল্পে বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, চলতি বাজেটেও বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ যেন কোনোভাবেই অপচয় বা দুর্নীতির মাধ্যমে নষ্ট না হয়, সে বিষয়ে নজর রাখা হবে। বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের মাধ্যমে বরাদ্দের অর্থ সঠিকভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করছে দলটি। ক্ষতিগ্রস্তদের সহায়তায় দলের নেতা-কর্মীদের এগিয়ে আসার নির্দেশ দেওয়া হবে।

তিনি বলেন, দেশের মানুষ বর্তমানে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এ সময় তিনি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।

এ সময় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...