পরীক্ষামূলক সংস্করণ

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিতে এগিয়ে কে, জানাল সুপার কম্পিউটার

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দুই শক্তিশালী দলের লড়াই নিয়ে এবার ভবিষ্যদ্বাণী করেছে অপ্টা সুপার কম্পিউটার।

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। ইতোমধ্যে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। একদিকে ফ্রান্স ও স্পেন লড়বে ফাইনালের টিকিটের জন্য, অন্যদিকে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

সেমিফাইনালে ওঠা প্রতিটি দলেরই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রয়েছে। তবে দলগুলোর বর্তমান ফর্ম, শক্তিমত্তা ও পরিসংখ্যান বিশ্লেষণ করে সম্ভাবনার হিসাব করেছে অপ্টা সুপার কম্পিউটার।

অপ্টার পূর্বাভাস অনুযায়ী, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে ফাইনালে ওঠার সম্ভাবনায় সামান্য এগিয়ে রাখা হয়েছে ইংল্যান্ডকে।

সুপার কম্পিউটারের হিসাবে, ইংল্যান্ডের ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৫০.৯৬ শতাংশ। অন্যদিকে আর্জেন্টিনার ফাইনালে ওঠার সম্ভাবনা ৪৯.০৪ শতাংশ।

ম্যাচের ফল নিয়েও কাছাকাছি পূর্বাভাস দিয়েছে অপ্টা। নির্ধারিত ৯০ মিনিটে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৮.৯ শতাংশ, আর আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৩৪.১০ শতাংশ। ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৭ শতাংশ।

চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনার হিসাবেও সামান্য এগিয়ে ইংল্যান্ড। অপ্টার মতে, শিরোপা জয়ের সম্ভাবনা ইংল্যান্ডের ২১.৯৪ শতাংশ এবং আর্জেন্টিনার ২০.৫৫ শতাংশ।

তবে মাঠের লড়াইয়ে মেসি-হালান্ড নয়, মেসি-ইংল্যান্ডের তারকাদের পারফরম্যান্সই নির্ধারণ করবে কে যাবে বিশ্বকাপের ফাইনালে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...