পরীক্ষামূলক সংস্করণ

ইরান বন্ধ করলেও হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে: ট্রাম্প

ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ ঘোষণা করা হলেও বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১২ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি’র  অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যিক নৌযানের জন্য উন্মুক্ত রয়েছে, যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে।

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘোষণা দেয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি বন্ধ থাকবে। তবে অল্প সময়ের মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, আন্তর্জাতিক এই নৌপথ দিয়ে বৈধভাবে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজের জন্য পথ উন্মুক্ত রয়েছে এবং জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় সেন্টকম জানায়, ‘ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ করে না। এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।’

সেন্টকম আরও জানায়, হরমুজ প্রণালির নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে মার্কিন বাহিনী প্রয়োজনীয় অবস্থানে মোতায়েন রয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এই নৌপথে যেকোনো ধরনের বিঘ্ন বৈশ্বিক তেলবাজার, জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...