পরীক্ষামূলক সংস্করণ

সাকিব-মাশরাফিকে ক্রিকেটার হিসেবেই দেখতে চান ইশরাক হোসেন

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন।

তিনি বলেন, সাকিব ও মাশরাফিকে তিনি ক্রিকেটার হিসেবেই দেখতে চান। “তারা শুধু ক্রিকেটার নন, দেশের সম্পদ। সমাজ ও জনগণ ইতিমধ্যে তাদের বিষয়ে এক ধরনের জবাব দিয়েছে,” বলেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর সাকিব দেশে ফিরতে পারেননি। অন্যদিকে মাশরাফি দেশে থাকলেও প্রকাশ্যে খুব একটা দেখা যাচ্ছে না।

সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলার প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, খেলোয়াড়দের বিরুদ্ধে এমন অভিযোগ তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। “আমি বিশ্বাস করি না যে তারা নিজের হাতে বন্দুক নিয়ে গুলি করেছে,” মন্তব্য করেন তিনি।

তবে দুর্নীতি বা অর্থ পাচারের অভিযোগ থাকলে আইনগত প্রক্রিয়ায় তদন্তের আহ্বান জানান তিনি।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...