পরীক্ষামূলক সংস্করণ

বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপি নেতাদের গিলে খেত: রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীর এক হুঁশিয়ারির জবাবে বিএনপি নেতা রাশেদ খান তীব্র কটাক্ষ করে বলেছেন, বিএনপি পাহারা দিয়ে না রাখলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বহু আগেই এনসিপির নেতাদের গিলে খেত।

সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান এই মন্তব্য করেন। এর আগে গত রবিবার (১২ জুলাই) নওগাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির উদ্দেশে এক কড়া হুঁশিয়ারি দেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। সেই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “আমরা যদি ভালো মতন একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাইবেন-বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাইবেন না।”

নাসীরুদ্দীন পাটওয়ারীর এই বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খান ফেসবুকে তীব্র সমালোচনা করে লিখেছেন, “এনসিপির এক নেতা ইরান থেকে ফিরে বিএনপিকে বঙ্গোপসাগরে পাঠানোর হুমকি দিয়েছে! অথচ বিএনপি যদি আওয়ামীলীগকে একটু রিলাক্স দেয়, আওয়ামীলীগের নেতারাই তাগো বঙ্গোপসাগরে পাঠিয়ে দিবে। বরং বিএনপি বিরোধীদলের এসব নেতাদের পাহারা দিয়ে রেখেছে, নতুবা বহু আগে আওয়ামীলীগ নামের হাঙ্গর এসব নেতাদের গিলে খেয়ে ফেলতো। তারপরও এরা বাস্তবতা বোঝে না কেন?”

তিনি মাঠের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে আরও লিখেছেন, “আওয়ামী লীগকে যে এখনো মাঠের বাইরে, এটা বিএনপির প্রতিরোধের কারণেই। পতিত আওয়ামী লীগের মোকাবিলা করার সক্ষমতা বিএনপি ছাড়া আর কারও আছে? ভোটের জন্য তো তাদের জোট প্রধান আওয়ামীলীগ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। তাদের এমপিরা তো এখন আত্মস্বীকৃতি দিচ্ছে যে, আওয়ামী লীগ ভোট না দিলে কি আমরা এমপি হতে পারতাম?”

এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খান লিখেছেন, “মূলত ৫ আগস্টের পরে সরকারি টাকাপয়সা কামিয়ে এসব নেতাদের শরীরে তেলচবর জমেছে। সেজন্য তারা বৃষ্টির দিনে জোস নিয়ে একটু গরম বক্তব্য দিয়ে শরীরটা ফিট করতে চাচ্ছে। সরকারি প্রটোকল নিয়ে সরকারের বিরুদ্ধে গরম বক্তব্য দিয়ে ২৪ এর গণঅভ্যুত্থান হয়নি। বর্তমানেও সরকারি পাহারায় থেকে সরকারের কানাকড়িও ছেঁড়া যাবে না।”

তিনি ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী এনসিপির রাজনৈতিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করে লিখেছেন, “মাত্র ১ বছরের ব্যবধানে জুলাই পদযাত্রায় কেন ধস নামলো, সেই চিন্তা করা উচিত। গণঅভ্যুত্থানের পরে জামায়াতের চৌদ্দগুষ্টি উদ্ধার করে, ভোটের আগে ও পরে জিকির করা যে, আমি তো শিবিরের সাথী ছিলাম! মানুষ এই নয়া ভণ্ডবস্ত বুঝতে পেরেই মুখ ফিরিয়ে নিয়েছে। মোদ্দা কথা, জামায়াত নামের হাঙ্গর ইতোমধ্যে এনসিপিকে গিলে ফেলেছে! আগে নিজেরা বাঁচবেন, না কি বিএনপিকে বঙ্গোপসাগরে ফেলবেন?”

সম্পর্কিত বিষয়:

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...