পরীক্ষামূলক সংস্করণ

অনলাইন জুয়া ও অর্থপাচার: নড়াইলে ২ জন গ্রেপ্তার

অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও অর্থপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নড়াইল থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত শনিবার নড়াইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকার মো. জসিম উদ্দীন (৩৩) এবং শেখহাটী এলাকার সুমন রায় (২৮)। সিআইডির তথ্য অনুযায়ী, সুমন একটি বিদেশি অনলাইন জুয়ার ওয়েবসাইটের অ্যাডমিন হিসেবে কাজ করতেন।

সোমবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) চলমান তদন্তের অংশ হিসেবে নড়াইল শহরের একটি নগদ ডিস্ট্রিবিউশন হাউসে অভিযান চালিয়ে প্রথমে জসিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুমন রায়কে আটক করা হয়।

সিআইডি জানায়, সাইবার মনিটরিংয়ের মাধ্যমে দেশ-বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং ওয়েবসাইটের কার্যক্রম শনাক্ত করা হয়েছে। এসব প্ল্যাটফর্মে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে এবং অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অর্থের বিনিময়ে জুয়ার আয়োজন করা হতো বলে অভিযোগ রয়েছে।

তদন্তে জানা গেছে, চক্রটি দেশের বিভিন্ন এলাকায় এজেন্ট নিয়োগ করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাব ব্যবহার করে জুয়ার অর্থ লেনদেন করত। পরে কমিশন রেখে অবশিষ্ট অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে পাচার করা হতো বলে জানিয়েছে সিআইডি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের নামে নিবন্ধিত এজেন্ট সিম এবং অন্যদের নামে নিবন্ধিত সিম সংগ্রহ করে অনলাইন জুয়ার কার্যক্রমে ব্যবহারের জন্য সরবরাহ করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।

সিআইডি আরও জানায়, অনলাইন জুয়ার নেটওয়ার্ক, অবৈধ ই-ট্রানজেকশন ও অর্থপাচারের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...