পরীক্ষামূলক সংস্করণ

ধর্ষণ অভিযোগে শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত সহকারী (পিএ) অর্ঘ্য মুখার্জি। পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অর্ঘ্য মুখার্জি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী হিসেবে কাজ করতেন। ওই সংস্থার মাধ্যমেই তিনি অভিনেত্রী শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অভিযোগ অনুযায়ী, অর্ঘ্য তার পরিচিত এক নারীকে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই নারী।

ঘটনার পর শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হলে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। নিজের অবস্থান পরিষ্কার করে শ্রাবন্তী জানিয়েছেন, তিনি এ ঘটনায় হতবাক ও ক্ষুব্ধ।

শ্রাবন্তী বলেন, যদি অর্ঘ্য সত্যিই এমন অপরাধ করে থাকেন, তাহলে তার কঠোর শাস্তি হওয়া উচিত। একই সঙ্গে তিনি আইনের ওপর নিজের আস্থার কথাও জানান।

অভিনেত্রী আরও জানান, অর্ঘ্যকে তিনি সরাসরি নিয়োগ দেননি। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে তাকে সহকারী হিসেবে পেয়েছিলেন এবং পুরো বিষয়টি সম্পর্কে তিনি আগে কিছু জানতেন না।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...