পরীক্ষামূলক সংস্করণ

কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

 

কুমিল্লার হোমলা উপজেলায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (২৫), তাদের ছেলে হোসাইন (৪) এবং পাশের ঘরের আব্দুস সাত্তারের ছেলে জোবায়ের (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে তিনজনের গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

হোমনা থানার ওসি মোরশেদুল আলম জানান, হত্যার কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...