অল ক্রাইমস.টিভি ডেস্ক
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদের সভাকক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের বৈঠকে তাকে সর্বসম্মতভাবে এ পদে নির্বাচিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বিএনপি থেকে নির্বাচিত সদস্যরা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।



