পরীক্ষামূলক সংস্করণ

রাতে আটলান্টায় মুখোমুখি দুই চিরশত্রু আর্জেন্টিনা-ইংল্যান্ড

বিশ্বকাপ সেমিফাইনালে আজ যুক্তরাষ্ট্রের আটলান্টায় মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দীর্ঘদিনের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা, বিশ্বকাপের স্মরণীয় লড়াই এবং দুই দলের তারকাবহুল স্কোয়াডের কারণে ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা।

আটলান্টায় ম্যাচ শুরুর আগেই দুই দেশের হাজারো সমর্থকের উপস্থিতিতে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি ১৯৮২ সালের ফকল্যান্ড (মালভিনাস) যুদ্ধের ইতিহাসও এই ম্যাচের আবেগকে আরও বাড়িয়ে তুলেছে।

বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড লড়াইয়ের ইতিহাসও বেশ নাটকীয়। ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল এবং ‘শতাব্দীর সেরা গোল’ আজও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা। সেই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

১৯৯৮ বিশ্বকাপেও দুই দলের লড়াই ছিল বিতর্কে ভরা। ডেভিড বেকহ্যামের লাল কার্ড এবং টাইব্রেকারে ইংল্যান্ডের বিদায় এখনও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন।

ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, এটি শুধুই একটি ফুটবল ম্যাচ এবং তাদের লক্ষ্য ভালো ফুটবল খেলে ফাইনালে ওঠা। অন্যদিকে ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড জানিয়েছেন, ৯০ মিনিট, অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকার—সব পরিস্থিতির জন্য প্রস্তুত তাদের দল।

দুই দলই কঠিন পথ পেরিয়ে সেমিফাইনালে উঠেছে। ইংল্যান্ড ও আর্জেন্টিনা উভয়ের পারফরম্যান্স নিয়েই টুর্নামেন্টজুড়ে আলোচনা ও বিতর্ক হয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার কয়েকটি ম্যাচে রেফারিং নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

ইংল্যান্ড শিবিরে মিডফিল্ডার ডেক্লান রাইসের ফিটনেস নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এছাড়া রক্ষণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা কোচ স্কালোনি শেষ মুহূর্ত পর্যন্ত একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেও সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ী দলটিকেই ধরে রাখার সম্ভাবনা বেশি।

সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ

ই. মার্তিনেজ, মোলিনা, রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, তাগলিয়াফিকো, পারেদেস, ডি পল, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, আলভারেজ, লিওনেল মেসি।

সম্ভাব্য ইংল্যান্ড একাদশ

পিকফোর্ড, কোনসা, স্টোনস, গুয়েহি, ও’রিলি, রাইস, অ্যান্ডারসন, বেলিংহাম, সাকা, গর্ডন, হ্যারি কেইন।

পরিসংখ্যান অনুযায়ী, দুই দলের ১৪ দেখায় ইংল্যান্ড জিতেছে ৬টি ম্যাচে, আর্জেন্টিনা জিতেছে ২টিতে এবং ৬টি ম্যাচ ড্র হয়েছে। তবে বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা অতীতে গুরুত্বপূর্ণ কয়েকটি জয় পেয়েছে।

ফুটবল বিশ্লেষকদের মতে, এই হাইভোল্টেজ সেমিফাইনালে জয় নির্ভর করবে কোন দল চাপ সামলে নিজেদের পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারে তার ওপর। ম্যাচটি হতে পারে কৌশল, অভিজ্ঞতা এবং তারকাদের ব্যক্তিগত নৈপুণ্যের এক রোমাঞ্চকর লড়াই।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...