পরীক্ষামূলক সংস্করণ

এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে চলমান এইচএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী অংশ নিতে পারেননি, তাদের চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সময় অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার বিশেষ সুযোগ দেওয়া হবে।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৫তম দিনে কার্যপ্রণালিবিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। একই সাথে তিনি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় ভুল থাকা ৬ ও ৭ নম্বর প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দেন।

সংসদে দেওয়া বিবৃতিতে শিক্ষামন্ত্রী জানান, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। তবে সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৫টি জেলা— চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শিক্ষামন্ত্রী দেশের বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি বিবেচনা করে বলেন, “চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরেও দেশের কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সংশ্লিষ্ট বোর্ডের প্রস্তুত করা অভিন্ন প্রশ্নপত্রে নির্ধারিত একই তারিখে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।”

পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, “এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। তাই বিশেষ বিবেচনায় পরীক্ষার্থীদের এই বিশেষ সুযোগ প্রদান করা হলো।”

এদিকে পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকার বিষয়টি নিয়ে সংসদে পরীক্ষার্থীদের আশ্বস্ত করে শিক্ষামন্ত্রী বলেন, “পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নপত্র প্রণয়নের জন্য দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ নম্বর ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য সব পরীক্ষার্থীকে ওই প্রশ্নগুলোর পূর্ণ নম্বর দেওয়া হবে।”

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...