পরীক্ষামূলক সংস্করণ

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিলেন হাফিজ উদ্দিন আহমদ

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের পূর্ণ মর্যাদা সবক্ষেত্রে নিশ্চিত হয়নি। তিনি কর্মকর্তাদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে নির্দেশ দিয়েছেন।

গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, কোনো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে এলে তাকে সর্বোচ্চ সম্মান ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করতে হবে। সভায় তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী মুক্তিযুদ্ধের সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (ইবিআর) ও ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর)-এর ভূমিকা স্মরণ করিয়ে বলেন, দেশের যুবক ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে দেশকে স্বাধীন করেছেন। তিনি সকলকে সময়ানুবর্তিতা, পেশাগত নিষ্ঠা ও সেবামুখী মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...