অল ক্রাইমস.টিভি ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ এশিয়া বিষয়ক খ্যাতিমান কূটনীতিক উইলিয়াম বি মাইলাম মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেক্রামান্টো শহরে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ৮৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। এছাড়া মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, মাইলাম ১৯৯০ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯৩ সালের অক্টোবর পর্যন্ত ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরের পরও তিনি দক্ষিণ এশিয়া প্রেক্ষিত ম্যাগাজিনের সম্পাদক হিসেবে কাজ করে গেছেন।



