পরীক্ষামূলক সংস্করণ

ভাঙা আঙুল নিয়েই বিশ্বকাপ ফাইনালে এমিলিয়ানো মার্টিনেজ

ভাঙা আঙুলে অস্ত্রোপচার না করেই ২০২৬ বিশ্বকাপ খেলছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনালের আগে তিনি জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে ব্যথা নিয়েই মাঠে নেমেছেন দেশের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণের লক্ষ্যে।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে অন্যতম ভরসা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ২০২২ বিশ্বকাপে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তারকা এবারও চোট নিয়েই দলের হয়ে খেলছেন।

ফাইনালের আগে মার্টিনেজ জানান, ডান হাতের অনামিকা আঙুল ভেঙে যাওয়ার পর চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিলেও বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য তিনি সেটি স্থগিত রাখেন।

মার্টিনেজ বলেন, ‘এখনও প্রতিদিন ব্যথা অনুভব করি। বিশেষজ্ঞরা বলেছিলেন অস্ত্রোপচার ছাড়া খেলতে পারব না। কিন্তু বিশ্বকাপে খেলাই ছিল আমার সবচেয়ে বড় লক্ষ্য।’

গত মে মাসে অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগ ফাইনালের প্রস্তুতির সময় জার্মান ক্লাব ফ্রেইবুর্গের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে তার ডান হাতের অনামিকা আঙুলে চোট লাগে। এরপর থেকেই বিশেষ চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশ্বকাপে অংশ নেন তিনি।

চোটের কারণে বিশ্বকাপের গ্রুপপর্বে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করতে পারেননি মার্টিনেজ। পরে মিশরের বিপক্ষে ম্যাচের আগে থেকে স্বাভাবিক অনুশীলনে ফেরেন।

তিনি বলেন, ‘প্রথম ম্যাচের দুদিন আগ পর্যন্ত এক হাত দিয়েই অনুশীলন করেছি। এখন মনে হচ্ছে চোটটা মানসিকভাবে যতটা ভাবছিলাম, মাঠে ততটা প্রভাব ফেলেনি।’

ইনজুরি থাকা সত্ত্বেও ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচেই প্রথম একাদশে খেলেছেন মার্টিনেজ। গ্রুপপর্বে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে দুটি ক্লিনশিটও উপহার দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় রাত ১টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা এবং দেশের ইতিহাসে চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আবারও গোলপোস্টে দাঁড়াবেন এমিলিয়ানো মার্টিনেজ।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...